শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

চাঁপাইনবাবগঞ্জে খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পূর্বের ভাড়া বহাল রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৭ ফেব্রæয়ারী) সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে এই মানববন্ধন কর্মসচী অনুষ্ঠিত হয়।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা জাবালে নূর জামিয়াতুল ইসলামী মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মো. মেহেদি হাসান, যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর, গোহালবাড়ী, দূর্গাপুর, শিমুলতলা ও রামজীবনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা দৈনন্দিন জীবিকা নির্বাহ ও প্রয়োজনীয় কাজের জন্য গোহালবাড়ী (খালঘাট) খেয়াঘাট ব্যবহার করেন। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এই ৫ গ্রামের কয়েকশত শিক্ষার্থী এই খেয়াঘাট পার হয়ে দিনে কয়েকবার শহরে যাতায়াত করে। এই ঘাট ব্যবহারে প্রতিবার ২ টাকা হারে যাতায়াত ভাড়া দেয়া লাগলেও বিগত আওয়ামী সরকারের আমলে দূর্নীতির মাধ্যমে দেয়া টেন্ডারে খেয়া পারাপারের ২ টাকা ভাড়া বৃদ্ধি করে ২০ টাকা করা হয়, যা শিক্ষার্থীতো বটেই সাধারণ জনগনের জন্যও কষ্টসাধ্য। আর তাই নতুন বছরে খেয়াঘাট টেন্ডারের ডাক হওয়ার আগেই সাধারন ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর খেয়া পারাপারের কথা বিবেচনা করে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটের পূর্বের ২ টাকা ভাড়া পূনর্বহালের দাবী জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে এ সময় তফিজুল ইসলাম, জালাল উদ্দিন, লাল মোহাম্মদসহ কয়েকশ শিক্ষার্থী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের কাছে একটি স্মারকলিপি প্রদাণ করেন তারা।



ফেসবুকে আমরা
নোটিশ