সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিষ্ফোরণে সুরুজ আহত, পলাতক পরিবার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃচাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পেঁচিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।আহত ব্যক্তি ওই গ্রামের মৃত ভাদু শেখের ছেলে হাফিজুর রহমান সুরুজ (৩৫)।
স্থানীয়রা জানান, শীতে নষ্ট হবার আশংকায় নিজ বাড়ির ছাদে কিছু ককটেল রোদে শুকাতে দেন সুরুজ আলী। পরে দুপুরে ককটেলগুলো সংরক্ষণ করার জন্য ব্যাগে ভরতে গেলে ছাদেই একটি ককটেলের বিষ্ফোরণ ঘটে। পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের সদস্যরা আহত অবস্থায় সুরুজকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা আরো জানান, ককটেল বিস্ফোরণের পরপরই আলামত পানি দিয়ে ধুয়ে-মুছে পরিস্কার করা হয়েছে।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে। তবে কিভাবে ককটেলের বিস্ফোরণ ঘটেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। আর ককটেল বিস্ফোরণের কোন আলামতও পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



ফেসবুকে আমরা
নোটিশ