মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল আদমদীঘিত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলায় যুবক গ্রেফতার ইউএনও রাকিবুল হাসান পুনর্বহাল

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার টাউন ক্লাব চত্বরে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
এ সময় বিএনপি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহŸায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সোলায়মান বিশু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত তেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট গোলাম কবির।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আইনজীবী নূরুল ইসলাম সেন্টু, উপজেলা প্রস্তুতি কমিটির আহŸায়ক মো. আমিনুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।



ফেসবুকে আমরা
নোটিশ