বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে একই পরিবারের ৪ জনের ইসলাম ধর্ম গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একই পরিবারের ৪ জন সনাতন ধর্মাবলম্বী ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন। রোববার (২০ অক্টোবর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর ফুটবল মাঠে এক বিরাট তাফসীরুল ইসলামী জালসায় দেশ বরেণ্য বিশিষ্ট মাওলানা আমির হামজার কাছে তারা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।নওমুসলিমরা হলেন, অসিত কুমার পরিবর্তিত নাম আব্দুর রহমান, তার ছেলে জয় কুমার পরিবর্তিত নাম মো. হুজাইফা, বিজয় কুমার পরিবর্তিত নাম মো. আলিফ এবং একমাত্র মেয়ে বৃষ্টি রানী পরিবর্তিত নাম মোসা. আয়েশা খাতুন।এ বিষয়ে অসিত কুমার ওরফে আব্দুর রহমান ইসলাম ধর্ম গ্রহণ শেষে জানান, শৈশব থেকেই আমি ইসলাম ধর্মের প্রতি দূর্বল ছিলাম। কিন্তু দীর্ঘদিন ইচ্ছা থাকলেও সে পথে পা বাড়াতে পারিনি। দীর্ঘ সময় ধরে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) এর প্রতি বিশ্বাস রেখে স্বপরিবারে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি। এতে আমরা খুবই আনন্দিত।ছেলে বিজয় কুমার ওরফে আলিফ বলেন, শুনেছি আরবির প্রথম অক্ষর আলিফ। সেই শব্দটাই আমার নাম হিসেবে গ্রহণ করে মুসলিম হয়েছি হুজুরের কাছে। আর আজকে উনার তাফসির শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। ইসলাম শান্তির ধর্ম; আর এ ধর্মে রয়েছে মানুষের জন্য কল্যাণকর জীবন ব্যবস্থা। এমন আত্ম-উপলব্ধি থেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি।আব্দুর রহমানের মেয়ে আয়েশা বলেন, আমি বাড়ির সবার ছোট। রাতে এই মাঠে একটা হুজুরের জালসা হবে শুনে আমার বাবা ও ভাইয়াদের সাথে এখানে এসেছি। পরে আরবি শব্দ শুনে ও বলে বাবাদের মত আমিও মুসলমান হয়ে গেছি।উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার বাগদূর্গাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী শ্রী অসিত কুমারের পরিবার মুসলিম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় রোববার রাতে নিজ গ্রামে অনুষ্ঠিত এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিলে হাজারো মুসলিম জনতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাওলানা আমির হামজার কাছে নাম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ