শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ: নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই অগ্নিকাণ্ড, টুঙ্গিপাড়ায় চাঞ্চল্য গোপালগঞ্জে আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যানে যুক্ত হচ্ছে নতুন পাঁচ উপজেলা আদমদীঘিতে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাইয়ের মৃত্যু আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত-১ অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবের অভিযানে গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে আবারো পরিত্যক্ত ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
এবার চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের পেছনের একটি বাগান থেকে দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দীন।এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রইস উদ্দীন বলেন, বিকেলে জেলা নির্বাচন অফিসের পেছনের একটি বাগানে হাাঁটাচলার রাস্তার পাশে স্থানীয় লোকজন ককটেল সদৃশ দুইটি বস্তু দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। সন্ধ্যার কিছু আগে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেল দুইটি উদ্ধার করে। তবে কে বা কারা ওখানে ককটেল ফেলে গেছে তা আশেপাশের কেও বলতে পারেনি। আর তাই এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।প্রসঙ্গ:ত, এর আগে গত রবিবার (৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা পানি নামার একটি ড্রেন পরিষ্কার করতে গিয়ে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশকে খবর দিলে ৪টি পরিত্যক্ত ককটেল উদ্ধার করে পুলিশ।



ফেসবুকে আমরা
নোটিশ