বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৮ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার। রানীশংকৈলে শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত, দোয়া-মিলাদ ও খাদ্য বিতরণ আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাব-৮ এর আওতাধীন এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়। ঈদ-উল-আযহা উপলক্ষে পিরোজপুর পৌর পশুর হাটে কন্ট্রোল রুম ও জাল টাকা সনাক্তকরণের মেশিন স্থাপন,পশুর হাট পরিদর্শন করে র‌্যাব-৮ এর সিপিএসসি ক্যাম্পন ভয়ানক মাদকের কারবার ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা এবং খুন, ডাকাতি, দস্যুতা, অস্ত্র সহ সর্বমোট ১৮ টি মামলার দুর্ধর্ষ অভিযুক্ত লিটন র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার র‍্যাব-৮ এর অভিযানে মরণঘাতী আগ্নেয়াস্ত্র বিদেশি পেন গান উদ্ধার র‌্যাব-৮ কর্তৃক কাউখালি থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক একজন ডাকাত সদস্য গ্রেফতার বরগুনা পাথরঘাটায় হত্যা মামলার পলাতক অভিযুক্ত বেলায়েত’কে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বন বিভাগ। রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এর নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সদর উপজেলার হায়াত মোড়ে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে করাত-কল বিধিমালা-২০১২ লঙ্ঘন করে লাইসেন্স ছাড়াই কয়েকটি করাত-কল পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় আইন অমান্য করে করাত-কল পরিচালনার দায়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের ওমর আলীর ছেলে কামরুলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ বন বিভাগ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদের সুরক্ষা এবং সরকারি বিধিমালা বাস্তবায়নে অবৈধ করাত-কলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ