মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

চতলা জামে মসজিদে সিলিং ফ্যান প্রদান

ভোলা প্রতিনিধি : আল্লাহ ও আল্লাহর রাসুলের সন্তুষ্টি অর্জন এবং মরহুমা মা ও একমাত্র মামনির পারলৌকিক শান্তির উদ্দেশ্যে ভোলার লালমোহন উপজেলাধীন চতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মুল্যবান চারটি সিলিং ফ্যান আনুষ্ঠানিক ভাবে প্রদান করেছেন শান ফাউন্ডেশন।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) জুমার খুতবার আগে মসজিদটির নবনিযুক্ত ঈমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহিমের হাতে উপহার চারটি তুলে দেন বীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন স্মৃতিমঞ্চের চেয়ারম্যান প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান ।এসময় ঈমামের সাথে কবি রিপন শানের কাছ থেকে পূর্ব প্রতিশ্রুত অনুদান বুঝে নেন- মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দিন আহমাদ, সদস্য হাফেজ মোহাম্মদ আলমগীর, সদস্য মোঃ আব্দুর রশিদ মিয়া, সদস্য মোঃ রতন মিয়া মাতাব্বর এবং মোঃ জহিরুদ্দিন ফরহাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন মিডিয়া ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমোহন মিডিয়া ক্লাবের স্হায়ী কমিটির সদস্য সাংবাদিক মিজান পাটোয়ারী, দুর্নীতি প্রতিরোধ মঞ্চ ধলীগৌরনগর দক্ষিণের বিপ্লবী সহসভাপতি মাওলানা মোঃ মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান প্রমুখ।অনুদানের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি রিপন শান বলেন- দান মানুষের মনকে বড়ো করে। হৃদয়কে পরিস্কার করে,মানবতাকে সমৃদ্ধ করে। দান করলে দুনিয়া ও আখেরাত উভয় পরিসরেই শান্তি পাওয়া যায়। সবাই আমার মা ও মামনির জন্য দোয়া করবেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ