শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

আরাফাত চৌধুরী,চট্রগ্রাম : আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। বুধবার (৮ জুলাই) সকাল থেকে বিমানবন্দরে কোনো অ্যারাইভাল বা ডিপার্চার ফ্লাইট বাতিল, বিলম্বিত কিংবা অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রয়েছে। নিয়মিত সময়সূচি অনুযায়ী আগমন ও প্রস্থান ফ্লাইট পরিচালিত হচ্ছে।এর আগে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামে বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। বৈরী আবহাওয়ার প্রভাবে আগমন ও প্রস্থান করা প্রায় সব ফ্লাইট স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। এ ছাড়া কয়েকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়।তবে বুধবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ