সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের ২ দিনের কর্মসূচি ঘোষণা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দুই দফা কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। এতে ১ ডিসেম্বর পদযাত্রা এবং ৩ ডিসেম্বর অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।শুক্রবার বন্দর রক্ষা পরিষদের যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরু পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বর নগরের দেওয়ানহাট, নয়াবাজার ও বন্দর টিলা মোড় থেকে চট্টগ্রাম বন্দর গেট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। একইদিন কর্মচারীরা এক ঘণ্টা কলমবিরতি পালন করবেন।
এ ছাড়া ৩ ডিসেম্বর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সল্টগোলা মোড়, বড়পোল মোড় এবং আগ্রাবাদ যমুনা ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে। ওইদিন বন্দর কর্মচারীরা তিন ঘণ্টা কলমবিরতিও পালন করবেন।
বন্দর রক্ষা পরিষদ জানায়, তাদের আন্দোলন সর্বদাই শান্তিপূর্ণ থাকবে। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই এই কৌশলগত স্থাপনাকে কোনো বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে যেতে দেওয়া হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ