মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃচট্টগ্রাম নগরীর পাঠানটুলি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে চট্টগ্রাম পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, আগ্রাবাদে টিপুর অফিসে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে, আর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ক্যাম্পাসে আশিফুল হক (২৫) নামের এক ছাত্রলীগ নেতা মারধরের শিকার হয়েছেন এবং পরে ছাত্ররা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মোস্তফা কামাল টিপুকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এখনো অভিযান চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।অন্যদিকে ছাত্রলীগ নেতা আশিফুল হক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থী ও চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আইন অনুষদ ভবনের দ্বিতীয় তলা থেকে সাধারন ছাত্ররা প্রথমে ধরে গণপিটুনী দেয়, পরে তাকে পুলিশে সোপর্দ করে।পুলিশ সূত্র জানিয়েছে, আশিফুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। সে সময় কিছু শিক্ষার্থী তাকে চিনে ফেলেন এবং আটক করে মারধর শুরু করেন। তারা ছাত্রলীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে জানায় এবং তাকে সোপর্দ করে।



ফেসবুকে আমরা
নোটিশ