মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে ৪র্থ আন্তর্জাতিক চিকিৎসক ও গবেষক সম্মেলন শুক্রবার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এন্ড মেডিকেল কলেজে আগামী শুক্রবার (২৮ নভেম্বর) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চিকিৎসক ও গবেষক সম্মেলন–২০২৫। আয়োজন করেছে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন।চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা, গবেষণা, আধুনিক আবিষ্কার এবং চিকিৎসা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার—এসব বিষয়কে কেন্দ্র করে চট্টগ্রামে এবার মিলিত হবেন বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসা গবেষক ও বিশেষজ্ঞরা। বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মিশর, ভারত ও নেপাল থেকে ৭৫০ জনের বেশি চিকিৎসক, গবেষক, শিক্ষক ও প্রশিক্ষণার্থী অংশ নেবেন সম্মেলনে। শুক্রবার সকাল ৮টায় চট্টগ্রাম ক্লাবে উদ্বোধন হবে সম্মেলনের কার্যক্রমের।
২৫ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। এতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ও সম্মেলন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম জালাল উদ্দিন, সেক্রেটারি ও সদস্যসচিব অধ্যাপক ডা. অলক নন্দী এবং হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম।আয়োজকরা জানান, সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে। প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।দিনব্যাপী ১৭টি সেশনে উপস্থাপন করা হবে ৮৯টি বৈজ্ঞানিক প্রবন্ধ, যার মধ্যে ৪০টি মেডিসিন, ২৫টি সার্জারি, ১২টি গাইনী, ১২টি ডেন্টাল, বেসিক মেডিসিন ও মেডিকেল শিক্ষাএ ছাড়া সম্মেলনের আগে দুইদিন এবং পরে আরো দুইদিন মোট ৪টি হাতে–কলমে বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হবে।সম্মেলনকে কেন্দ্র করে হাসপাতালে ছয়জন থাইরয়েড রোগীর থার্মাল এবলেশন পদ্ধতিতে অপারেশনবিহীন চিকিৎসা প্রদান করা হবে। এটি দেশে এ ধরনের প্রথম ওয়ার্কশপ বলে জানায় হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন বিভাগ। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে স্থানীয় চিকিৎসকরাও এ প্রযুক্তি হাতে–কলমে প্রদর্শন করবেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ মো. মোরশেদ আলম বলেন, “গবেষণার মাধ্যমেই চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সম্ভব। ৮৯টি গবেষণা উপস্থাপন ও থার্মাল এবলেশনের মতো আধুনিক প্রযুক্তির প্রদর্শন এ সম্মেলনকে আরও সমৃদ্ধ করবে।”
টিচার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া বলেন, “পাঁচ দেশের গবেষকরা তাঁদের গবেষণা ও প্রযুক্তি শেয়ার করবেন। থার্মাল এবলেশন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা করবে।ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এম জালাল উদ্দিন বলেন, “দেশে প্রতিবছর প্রায় তিন হাজার চিকিৎসা বিষয়ক গবেষণা প্রকাশিত হলেও সেগুলোর ব্যবহার কম। এ সম্মেলন গবেষণা ও চিকিৎসার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. অলক নন্দী জানান, “বিভিন্ন সেশনে গবেষকেরা হাতে–কলমে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ উদ্ভাবন উপস্থাপন করবেন। নবীন চিকিৎসকদের জন্য এটি বড় প্রাপ্তি।”সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ডা. আবদুল কাইয়ুম চৌধুরী, সায়েন্টিফিক সেক্রেটারি অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, প্রচার সম্পাদক ও ডেন্টাল ইউনিট প্রধান ডা. মো. কামরুল হাসান, অফিস সেক্রেটারি ডা. হাদী মো. হাবিব উল্লাহ, সংস্কৃতি ও বিনোদন সম্পাদক ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ