বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রামে ফ্লাইওভার থেকে দুই যুবককে বন্দুক ঠেকিয়ে অপহরণ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:চট্টগ্রামে আবুধাবি ফেরত মো. ইমরান মুন্না (৩০) নামের এক প্রবাসীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় তাকে আনতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যাওয়া আরেক আত্মীয় মো. সোলেমানকেও অপহরণ করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামিয়ে বন্দুক ঠেকিয়ে ফ্লাইওভার থেকে তাদের অন্য একটি গাড়িতে তুলে নেয় অপহরণকারীরা।
প্রায় এক ঘণ্টা পর অক্সিজেন এলাকায় মুন্নাকে হাত-পা বাধা অবস্থায় খুঁজে পান স্বজনেরা। পরে অপহৃত আরেক যুবকেরও খোঁজ পাওয়া যায়।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভারের কাঠগড় বাজারের উপরের অংশে এই অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় তাদের সাথে থাকা লাগেজসহ সব জিনিসপত্র অপহরণকারীরা নিয়ে যায়।জানা গেছে, ২০২০ সাল থেকে মুন্না আবুধাবিতে ছিলেন। চট্টগ্রামের নজুমিয়া হাট এলাকার মুন্না দেশে ফিরে আসেন বাবার অসুস্থতার কারণে। এরপর সোমবার সকালেই এই অপহরণের ঘটনা ঘটে।পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দিন বলেন, “আমরা এই ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত টিম পাঠানো হয়েছে। ভুক্তভোগী দুইজনকেই পাওয়া গেছে। তাদের সঙ্গে কথা বলার পর বিস্তারিত জানা যাবে।”



ফেসবুকে আমরা
নোটিশ