রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।গত বুধবার থেকে তিনি নগরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র শওকত আজম খাজা বলেন, “উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে এরশাদ উল্লাহকে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।এর আগে গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগকালে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও পাঁচজন আহত হন। গুলিবিনিময়ের ঘটনায় জনসংযোগে অংশ নেওয়া ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নিহত হন।এদিকে এ ঘটনার পর র‌্যাব-৭ অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার দুপুরে র‌্যাব-৭–এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তাররা হলেন হেলাল হোসেন ওরফে মাছ হেলাল এবং আলাউদ্দিন। তাঁরা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।বর্তমানে আহত অন্য চারজন নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ