রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিকদল নেতা মান্নান নিহত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃচট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৪০) নামে শ্রমিকদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি ও সৌদি প্রবাসী ছিলেন। তিনি পশ্চিম সরফভাটার ৩ নম্বর ওয়ার্ডের মো. নাজের সওদাগরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ক্ষেত্রবাজার থেকে মোটরসাইকেলে করে শিলকের দিকে যাচ্ছিলেন আব্দুল মান্নান। পথে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মো. সেলিম।



ফেসবুকে আমরা
নোটিশ