সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

গোহালাকান্দা পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প স্হানীয় সরকার বিভাপ স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর উদ্যোগে সারা বাংলাদেশের ন্যায় নেত্রকোনার জেলার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গতকাল মঙ্গলবার( ১৫ জুন/২৬) ১২:০০ ঘটিকার সময় বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নং গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন ফজল। তিনি বলেন,গ্রাম আদালত সেবা সম্পর্কে প্রান্তিক জন গোষ্ঠী আজও সচেতন নয়,অল্প সময় স্বল্প খরচে সঠিক বিচার পেতে গ্রাম আদালতের বিকল্প নেই। গ্রাম আদালত হলো বাংলাদেশের ইউনিয়ন পরিষদের অধীনে পরিচালিত একটি স্থানীয় আদালত, যা গ্রামাঞ্চলের ছোট ছোট দেওয়ানী ও ফৌজদারী মামলা নিষ্পত্তির জন্য গঠিত হয়। এটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহজে ও কম খরচে ন্যায়বিচার লাভের একটি সুযোগ সৃষ্টি করে। ১৯৭৬ সালে গ্রাম আদালত অধ্যাদেশ জারির মাধ্যমে এ ব্যবস্থা চালু হয়। এরপর গ্রাম আদালত আইন, ২০০৬ এবং গ্রাম আদালত বিধিমালা, ২০১৬ প্রণয়নের মাধ্যমে এ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়। আইনটি ২০১৩ সালে প্রথম এবং ২০২৪ সালে দ্বিতীয়বার সংশোধন করা হয়। গ্রাম আদালতে উদ্দেশ্য স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা।গ্রামীণ জনগণের, বিশেষ করে, নারী এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক ফকির মো: ছায়েদ আল মামুন শহীদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, বি এন পি নেতা বাচ্চু,শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো:আল ইমরান, ডাঃ আঃ রাশিদ, সিজার মাস্টার ।এছাড়াও উপস্হিত ছিল পরিষদের সকল ইউ পি সদস্য গন,প্রশাসনিক কর্মকর্তা হাসিন ইসরাক নিউটন, উদ্দোক্তা সাদ্দাম হোসেন, গ্রাম পুলিশ বৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানে গ্রাম আদালত সেবা সম্পর্কে বিভিন্ন প্রশ্নোত্তর শেষে পূ্র্বধলা উপজেলা কো অর্ডিনেটর মোঃ বদিউজ্জামান পূর্বধলা নেত্রকোনা (বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ) দশ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।



ফেসবুকে আমরা
নোটিশ