মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৬০তম ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘এসো করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের আয়োজনে গোমস্তাপুর শাখার উদ্যোগে নোভা ডায়াগনস্টিক সেন্টার সিএন্ডবি রোড, কাজিহাটা রাজশাহীর সহযোগিতায় ৬০ তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।রবিবার (৯ নভেম্বর ) সকাল থেকে সারা দিনব্যাপী বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই মহান উদ্যোগে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি কেন্দ্রীয় কমিটি আখতারুজ্জামান শিহাব, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি সোহেল রানা, মিঠুন কুমার (সাধারণ সম্পাদক নাচোল উপজেলা শাখা), আসাদুজ্জামান আসাদ (সভাপতি গোমস্তাপুর উপজেলা শাখা), আসাদুজ্জামান প্রাণ (সাধারণ সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা), আব্দুল মালেক (সাংগঠনিক সম্পাদক গোমস্তাপুর উপজেলা শাখা), বদিউর রহমান (ডোনার সম্পাদক) আনোয়ার হোসেন (ক্যাম্পিং বিষয়ক সম্পাদক)
অসিম আকরাম ও আলামীন ।
রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন সংগঠনটি খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।
এ পর্যন্ত চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ৫,৩০০ ব্যাগ রক্ত সরবরাহ করেছে, ২৯টি অসহায় রোগীদের রক্তের ব্যাগ দিয়েছে, ৫৭টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প এবং ৫টি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে, ২,০০০টি বৃক্ষরোপণ করেছে, ১,০০০ শীতবস্ত্র বিতরণ করেছে, ৭টি বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন করেছে, ২,০০০ প্লাস ইফতার প্যাকেট ১১টি স্থানে বিতরণ করেছে, ৫টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে, ৫টি পরিচ্ছন্ন ইভেন্ট পরিচালনা করেছে এবং ৩০ জন ডোনারের যাতায়াত খরচ বহন করেছে।



ফেসবুকে আমরা
নোটিশ