মোঃফয়জুল ইসলাম( লিমন) , গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা বা মার্চ টু গোপালগঞ্জ কে কেন্দ্র করে গত ১৬ জুলাই গোপালগঞ্জে দফায় দফায় হামল ও তুমুল সংঘর্ষের পর সময় বাড়িয়ে বাড়িয়ে জারি করা কারফিউ আজ শনিবার সকাল ৬টা হতে রাত আটটা পর্যন্ত মোট ১৪ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো জানানো হয়েথে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কারফিউ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।বুধবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতার ঘটনা ঘটে। হামলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতি অবনতির কারণে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ জারি করা হয়। এরপর এ পর্যন্ত মোট তিনবার গোপালগঞ্জে কারফিউ’র মেয়াদ বাড়ানো হয়েছে।উল্লেখ্য, গত বুধবার এনসিপি’র সমাবেশে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ও সহিংসতার ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় গত দু’দিনে গোপালগঞ্জে তিনটি মামলায় ২,৬০০ জনকে আসামি করা হয়েছে এবং অন্তত ১৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।