বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ ফয়জুল ইসলাম( লিমন) গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ কাচারীপাড়া এলাকার মধুমতি নদীর সাজেমের ঘাট থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এলাকাবাসী জানায়, নদীর কিনারায় একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লাশটি শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ