বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি:মোঃ ফয়জুল ইসলাম লিমন : বর্ণাঢ্য আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা ও ব্যাপক নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টায় গোপালগঞ্জ পৌর পার্কে জেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা শেষে জেলা ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করতে হলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের সুখ-দুঃখে তাদের সঙ্গে থাকতে হবে এবং ভালোবাসা ও আস্থার মাধ্যমে সাধারণ মানুষকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের ভালোবাসা অর্জন করাই রাজনৈতিক সংগঠনের সবচেয়ে বড় শক্তি। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় দলের ঐতিহাসিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের এবং জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ আলম সেলিম।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা-এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা, সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, পৌর বিএনপির সভাপতি শেখ হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন লিপটন, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রিপন মোল্লাসহ জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগান নিয়ে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পৌর পার্ক ও শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে।নেতাকর্মীরা বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আয়োজিত কর্মসূচি দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ