মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

গোপালগঞ্জে পোনামাছ ও চেক বিতরণ অনুষ্ঠিত

ফয়জুল ইসলাম( লিমন ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জে সদর উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে পোনামাছ ও সমাজসেবা অফিসের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রথমে সকাল সাড়ে ১০টায় উপজেলা পুকুর পাড়ে ও পরে সকাল সাড়ে ১১ টায় সমাজসেবা অফিসারের কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী জানান, ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নির্বাচিত ২২ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২০কেজী করে পোনামাছ বিতরণ ও অবমুক্তকরণ করা হয়। তিনি আরো জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় গোপালগঞ্জ সদর এই কর্মসূচি বাস্তবায়ন করেছে।অপরদিকে উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, সমাজসেবা অধিদপ্তরের চলমান কার্যক্রমের অংশ হিসেবে পল্লী সমাজসেবা কার্যক্রম ও পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচির আওতায় ১৩ জন সুফলভোগীর মধ্যে ৬লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। গোপালগঞ্জ সদরের সমাজসেবা অফিসার শারমিন সুলতানা বলেন, এই ঋণ দিয়ে সুফলভোগীরা সুনির্দিষ্ট ব্যবসা ও আয়বর্ধক কাজে বিনিয়োগ করবেন। বিষয়টি আমাদের ইউনিয়ন সমাজকর্মীরা মনিটরিং করবে, আশা করছি ঋণগ্রহীতারা সফলতার মুখ দেখবে।পোনা মাছ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সদর উপজেলার নিবার্হী অফিসার এম. রকিবুল হাসান। এ সময় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার মাফ রোজা খানম, সমবায় অফিসার ইনামুল তালুকদার, সোনালী ব্যাংক পাচুড়িয়া শাখা ম্যানেজার, প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি যুবায়ের হোসেন, গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)’র সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা
নোটিশ