বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত।

মোঃ ফয়জুল ইসলাম লিমন,গোপালগঞ্জ প্রতিনিধি:ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী সোনাসুর এলাকায় মঙ্গলবার (৩০ জুন ২০২৬) একটি যাত্রীবাহী গ্রীন লাইন বাসের সঙ্গে অজ্ঞাত একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছপালার মধ্যে ছিটকে পড়ে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।
প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা–খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে উদ্ধারকারী সংস্থার তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে দীর্ঘদিন ধরে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ভারী যানবাহনের বেপরোয়া চলাচল এবং কার্যকর নজরদারির অভাবকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন তারা।
এলাকাবাসী মহাসড়কে দুর্ঘটনা কমাতে নিয়মিত ট্রাফিক নজরদারি, গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা
নোটিশ