শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

গুরুদাসপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুন্তাজ সোনার (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শিশুটি বাবা বাদী হয়ে মুন্তাজ সোনারের বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।রবিবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে গুরুদাসপুর পৌর সদরের গাড়িষাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া মুন্তাজ সোনার ওই গ্রামের মৃত পবন সোনারের ছেলে।
এজাহার সুত্রে জানা যায়, গত ২৭ শে মার্চ বৃহস্পতিবার শিশুটি অভিযুক্ত মুন্তাজ সোনারের বাড়ির সামনে খেলাধুলা করছিল। এমন সময় অভিযুক্ত মুন্তাজ সোনার তার হাতের লাঠি তুলে দিতে বলে পায়খানার সামনে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটিকে জোরপূর্বক পায়খানার ভেতর নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টা করে। পরে ওই শিশুকে কাউকে এই ঘটনা না বলার জন্য ভয়ভীতি দেখায়। পরবর্তী ৩০ শে মার্চ রবিবার ১১টার দিকে আবারও শিশুটির হাত ধরে নিয়ে যাচ্ছিল। এমন সময় শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে এবং শিশুকে উদ্ধার করে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত মুন্তাজ সোনারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ