শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

গুরুদাসপুরে প্রতিবন্ধী জয়নালের ঘরে অগ্নিকাণ্ড—মানবিক সহায়তায় প্রশাসন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে প্রতিবন্ধী জয়নাল আলীর বসতবাড়িতে অগ্নিকান্ডে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে পৌর সদরের খামারনাচকৈড় খোয়ারপাড়া মহল্লায় এই অগ্নিকান্ড ঘটে।
খবর পেয়ে সকালেই চাল, ডাল, কাপড় ও নগদ টাকাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। সেগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন এবং ঘুরে দাঁড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, বিএনপি নেতা দুলাল সরকার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী জয়নালের দিনমজুর স্ত্রী রাশিদা বেগম জানান, ভোররাতে হঠাৎ ঘুম থেকে উঠে দেখি চারিদিকে আগুন আর আগুন। স্বামী-সন্তান নিয়ে বের হতে পারলেও নগদ টাকাসহ ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। তিনি ৮ থেকে দশ লাখ টাকার ক্ষতি হওয়ার দাবি করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আতাউর রহমান।



ফেসবুকে আমরা
নোটিশ