বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

গুরুদাসপুরে দলবদলের হিড়িক, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিল অর্ধশতাধিক নেতাকর্মী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর উপজেলায় আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টায় খুবজিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের বরণ করে নেওয়া হয়।
জানা যায়, উপজেলার বিলশা ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মীরা দলত্যাগ করে জামায়াতে ইসলামিতে যোগদান করেন। এ সময় নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুস সোবহান।অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনায় ছিলেন খুবজিপুর ৩ নম্বর ইউনিয়ন জামায়াতে ইসলামির আমীর মাওলানা আব্দুল বাসেদ বুলবুল। এ সময় স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ