সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজে রজতজয়ন্তী উৎসব

সাবিনা ইয়াসমিন, বরিশাল প্রতিনিধি : বরিশাল উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী, স্বনামধন্য ও জনপ্রিয় গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজ। রজত জয়ন্তী ২০২৫ পূর্তি উপলক্ষে উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ২০০০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সকল শিক্ষার্থী আনন্দ, উচ্ছ্বাস ও আবেগে পরিপূর্ণ ছিল। রজতজয়ন্তীতে শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় কলেজ প্রাঙ্গণ ছিল মুখরিত। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এস. শরফুদ্দিন আহমেদ সান্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডি.এ.এস আমানাতুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডি.আই.জি মো: মঞ্জুর মোরশেদ আলম, সরকারি বি.এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম, উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ মোফাজ্জেল হক খন্দকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, উজিরপুর নির্বাহী অফিসার মোঃ আলী সুজা, গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ডঃ ইশতিয়াক হোসেন, গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল ইসলাম সরদার। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুণীজনরা। বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অতিথিদের আসন গ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ কুরআন তেলাওয়াত করা হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান ও গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজ যাদের হারিয়েছে তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় পর্ব, মধ্যাহ্নবিরতি ও দুপুরের খাবার, বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সংস্কৃতিক অনুষ্ঠান, নামাজের বিরতি অবসর আড্ডা, ব্যান্ড শো এবংসবশেষে র‍্যাফেল ড্র দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



ফেসবুকে আমরা
নোটিশ