মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

গাজীপুর বাঘের বাজারে স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লেগেছে

মোঃ মাইনুদ্দিন শিকদার,গাজীপুর: গাজীপুরের বাঘেরবাজার এলাকায় একটি কয়েল কারখানায় আগুনের লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন ধরেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বাঘের বাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে আগুনের ভয়াবহতা তীব্র হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ মামুন সাহেব বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আশা করছি দ্রুতই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো।



ফেসবুকে আমরা
নোটিশ