বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

গাইবান্ধা টিটিসিতে ভর্তি পরীক্ষায় দুর্নীতি, প্রশাসকের হস্তক্ষেপে পরীক্ষা বাতিল

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে পরীক্ষাটি বাতিলের ঘোষণা দিয়েছেন। তিনি ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার নির্দেশ দেন।গত ১৯ মার্চ ২০২৫ তারিখে দেশ-বিদেশ প্রকল্পের আওতায় পরিচালিত ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স এবং নিয়মিত ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, পরীক্ষার আগে কিছু নির্দিষ্ট প্রার্থীদের কাছে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে যোগ্যতার বাইরে থাকা প্রার্থীদের ভর্তি করানোর চেষ্টা করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা প্রতিযোগিতা থেকে বঞ্চিত হচ্ছিলেন।ভর্তি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে পাইওনিয়ার আইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক মারুফ রেজা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি এই অনিয়মের সুষ্ঠু তদন্ত এবং ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানান।অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক দ্রুত তদন্ত করে ভর্তি পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। তিনি জানান, ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করতে আগামী ২৫ মার্চ ২০২৫ তারিখ সকাল ১০টায় উন্মুক্ত লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এতে সকল আবেদনকারী প্রশিক্ষণার্থীকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।জেলা প্রশাসকের এই সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভর্তি প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ।গাইবান্ধা টিটিসিতে নতুনভাবে অনুষ্ঠিতব্য ভর্তি কার্যক্রমে মেধাবী ও প্রকৃত যোগ্য শিক্ষার্থীরা সুযোগ পাবেন, যা প্রশিক্ষণের মান উন্নত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



ফেসবুকে আমরা
নোটিশ