শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

গাইবান্ধার পাঁচ টি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

গাইবান্ধা প্রতিনিধি:আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, হাইকমান্ডের অনুমোদনের পর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।চূড়ান্ত প্রার্থীরা হলেন—গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ): ডা. খন্দকার মো. জিয়াউল ইসলাম জিয়া গাইবান্ধা-২ (সদর): আনিসুর জামান খান বাবু গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী): ডা. মইনুল হাসান সাদিক গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ): শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি): ফারুক আলম সরকার দলীয় সূত্র জানায়, এসব প্রার্থী দীর্ঘদিন ধরে নিজেদের এলাকায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতেই তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।এদিকে প্রার্থী ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা জোরদারের প্রস্তুতি নিচ্ছেন তারা।২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ