বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

গলাচিপায় অপহরণের ১৫ দিন পরে ভিকটিম উদ্ধার, অপহরণকারী কারাগারে

ডেক্স রিপোর্ট : পটুয়াখালীর গলাচিপায় হামিদা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত পিটিশন মামলা নং-৫৯২/২০২৫। অপহৃত হামিদা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের চরশিবা টেকনিক্যাল ইনস্টিটিউট (সিটিআই) স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। মামলার বাদী ভিকটিমের মা মোসা. রাবেয় বেগম। তারা চরশিবা গ্রামের বাসিন্দা। আদালতের নির্দেশ পেয়ে অপহরণের ১৫ দিন পরে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমানের সার্বিক সহযোগিতায় চরকাজল পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার (২৬ আগস্ট) ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামি চরশিবা গ্রামের করিম গাজীর ছেলে মো. জোবায়ের গাজী (২০) গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। বিজ্ঞ আদালত ভিকটিমকে সেইভ কাস্ট্ররিতে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার বিবরণীতে ভিকটিমের মা মোসা. রাবেয়া বেগম উল্লেখ করেন, তার মেয়ে হামিদা গত ১১ আগস্ট সোমবার বিকাল ৪টা ৪৫ মিনিটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে প্রতিষ্ঠানটির সামনে থেকে আসামিরা তাকে ফুসলিয়ে ও ভীতি প্রদর্শন করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে চরশিবা লঞ্চঘাট হয়ে ট্রলারে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। মামলার প্রধান আসামি মো. জোবায়ের গাজী (২০) সহ আসামী করা হয়েছে পরিবার ও সহযোগী কয়েকজনকে। বাদীর অভিযোগ, পূর্ব থেকে আসামি জোবায়ের বিভিন্ন সময় তার মেয়েকে কু-প্রস্তাব এবং অপহরণের হুমকি দিতো। বিষয়টি পরিবারকে জানালে উল্টো জোবায়েরের বাবা-মা ছেলেকে উৎসাহ দিতেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাদী আরও জানান, মেয়েকে উদ্ধারের জন্য তিনি অনেক খোঁজাখুঁজি করেছেন। এমনকি আসামিদের কাছে গেলে তারা প্রকাশ্যে বলে দেয়, ‘তোমার মেয়েকে জোরপূর্বক নিয়ে গেছে তাতে কী হয়েছে?’ পরে গত ১৩ আগস্ট ভিকটিমের মা গলাচিপা থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন। বাদীর দাবি, সাক্ষীদের মাধ্যমে ঘটনাটি প্রমাণিত হবে এবং তিনি ন্যায় বিচার প্রত্যাশা করেন। আদালতের কাছে তিনি ভিকটিমকে উদ্ধারেরও জোড়ালো আবেদন জানিয়েছেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ট্রাইব্যুনালে অপহরণ মামলার ভিকটিমকে মঙ্গলবার (২৬ আগস্ট) উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিরা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকলে তদন্তপূবক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ