শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

গফরগাঁওয়ে আপন ভাইদের নির্যাতন ও মিথ্যা মামলায় দিশেহারা শ্রবণ প্রতিবন্ধী জোহাদ মিয়া

আদিলুর রহমান,গফরগাঁও, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় গ্রামের শ্রবণ প্রতিবন্ধী এক ব্যক্তিকে তার আপন ভাইদের দ্বারা দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. জোহাদ মিয়া (৪৫), তিনি গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, জন্মগতভাবে শ্রবণ প্রতিবন্ধী জোহাদ মিয়া বাবা মারা যাওয়ার পর থেকে পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের মুখোমুখি হন। অভিযোগ রয়েছে, তার প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে আপন ভাইয়েরা তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন এবং ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, নিজের অধিকার আদায়ের চেষ্টা করলে জোহাদ মিয়াকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেওয়া হয়। এমনকি তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ ও রয়েছে। ফলে তিনি ও তার পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জোহাদ মিয়ার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলেও অভিযুক্ত ভাইয়েরা তা মেনে নেননি। এর জেরে পারিবারিক বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। অভিযোগ রয়েছে, জোহাদ মিয়াকে নিজ বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন, “জোহাদ মিয়া অত্যন্ত নিরীহ ও অসহায় একজন মানুষ। একজন প্রতিবন্ধীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার ভাইয়েরা যা করছেন তা অন্যায় ও অমানবিক।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভাইদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, একজন প্রতিবন্ধী ব্যক্তির প্রতি পরিবারের এমন আচরণ মানবিক মূল্যবোধের পরিপন্থী।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রবণ প্রতিবন্ধী জোহাদ মিয়ার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা
নোটিশ