শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার | বিশ্ব মানবপাচার বিরোধী দিবসের জাতীয় সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপকর্ম থেকে বাঁচাতে মাঠের বিকল্প নেই

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেছেন- খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে।আজকের যুবসমাজ হলো ভবিষ্যৎ বাংলাদেশের রুপকার। এই যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, উদ্দোমী এবং এ বিষয়ে উৎসাহ প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। বিজিবি সীমান্ত এলাকায় আস্থার প্রতীক হয়ে কাজ করার পাশাপাশি সকল সামাজিক কর্মকান্ডে জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।শুক্রবার (১৮ই অক্টোবর) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী রত্না খেলার মাঠে প্রভাতী ক্রীড়া চক্র রত্না’র আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রীতি ম্যাচে প্রজাতি ক্রীড়া চক্র রত্না’কে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ট্রাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে আলী ফুটবল একাডেমি, সিরাজগঞ্জ।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রভাতী ক্রীড়া চক্র রত্না’র প্রতিষ্ঠাতা সভাপতি পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্ছু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন,৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম।রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আজিজ, ইউপি সদস্য কামরুল ইসলাম, সমাজসেবক শাহীন আহমেদ রুবেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদুল ইসলাম প্রিন্স, ডাঃ নজরুল ইসলাম নয়ন, আব্দুল হেকিম ইমন, সমাজসেবক রুবেল আহমেদ, আব্দুর রব, রত্না প্রভাতী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সুমন রায় শিশু প্রমুখ।



ফেসবুকে আমরা
নোটিশ