সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

খুলনায় সড়ক ভেঙ্গে যাওয়ার উপক্রম

খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন ঘেষে যাওয়া আতাই নদীর কমপক্ষ ৬টি স্পটে ওয়াপদা সড়ক ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছে।আতঙ্ক, আশঙ্কা এবং উদ্বেগের সাথে দিন কাটাচ্ছেন মধুপুর, আজগড়া ও বারাসাত ইউনিয়নবাসী।যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে কয়েকটি বিলের শত শত একর জমির ফসল বিনষ্ট হতে পারে এমন আশঙ্কা করছেন এলাকাবাসী।নদী সংলগ্ন বেড়িবাঁধটি ইতোপূর্বে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সাথে বিলীন হয়েছে নদী তীরবর্তী অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি,গাছপালা, মৎস্য ঘের।গত কয়েক বছর ধরে নদী ভাঙ্গন লেগে থাকায় নদীর পাশে বসবাসরত কমপক্ষে ৭জন মানুষ এবং ২০/২৫টি গৃহপালিত পশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।মধুপুর ও আজগড়া ইউনিয়নের কয়েকশ’ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ নির্মানে কাজ করছেন।সরকারিভাবে বাঁধ নির্মাণে এগিয়ে না আসলে সামনের জোয়ারে বাঁধ ভেঙে কয়েকটি বিল প্লাবিত হতে পারে ।মধুপুর গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম মোড়ল বলেছেন, মধুপুর ইউনিয়নের কয়েকটি স্থানে বাধের উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছিলো। স্থানীয় জনতা মাটি কেটে প্রাথমিকভাবে বাঁধ রক্ষা করেছেন। তবে তিনি বাঁধ নির্মাণে সরকারিভাবে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা
নোটিশ