রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার গোপালগঞ্জ সদর লঞ্চঘাট ব্রিজ এলাকা থেকে ১২ বছরের শিশু মোহাম্মদ আলী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি মাদক মুক্ত সমাজ গড়তে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে: কাজী ওমর ফারুক সামাজিক অপরাধ রোধে নৈতিক জাগরণ ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: হাফেজ মোহাম্মদ সিয়াম

খালেদা জিয়ার কবর জিয়ারত দেশ সবার, ঐক্য চাই, আযহারীর বক্তব্য।

মাহামুদুল : বছরের প্রথম শুক্রবার আজ (২ জানুয়ারি) পবিত্র জুমার নামাজ আদায় শেষে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার উপকমিটির সদস্য এবং চট্টগ্রাম–০৮ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়্যদ মুহাম্মদ হাসান আযহারী।কবর জিয়ারত শেষে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য দোয়া করেন।
এ সময় তিনি বলেন, রাজনৈতিক মত ও দল ভিন্ন হতে পারে, কিন্তু দেশটি আমাদের সবার। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, হিংসা, বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি পরিহার করে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি মানবিক বাংলাদেশ গঠনই আমাদের প্রত্যাশা।
তিনি দেশবাসীর প্রতি শান্তি, সৌহার্দ্য ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।



ফেসবুকে আমরা
নোটিশ