বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

কোরবানির ঈদ উপলক্ষ্যে আরএমপি’ র গণবিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপিত হবে। দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (ঢ) এবং ৩৩ এর (ক), (খ), (গ) ও (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৪ জুন ২০২৫ খ্রি. সন্ধ্যা ৬ টা থেকে ১০ জুন ২০২৫ খ্রি. পর্যন্ত সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদের ১। গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না
২। আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না এছাড়াও একই আইনের ২৯ এর (১) (ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। আজ ১ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ রবিবার আরএমপি’র পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করে।



ফেসবুকে আমরা
নোটিশ