মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

কেশবপুর থানা প্রেসক্লাব নামে গঠিত হলো নতুন প্রেসক্লাব

পরেশ দেবনাথ : কেশবপুর থানা প্রেসক্লাব নামে গঠিত হলো নতুন একটি প্রেসক্লাব। যশোরের কেশবপুর উপজেলার মাইকেল রোড সংলগ্ন “পিটিএফ” মিলনায়তনে আড়ম্বরপূর্ণ পরিবেশে এই নতুন প্রেসক্লাবের সূচনা হয়।বুধবার (১৯ নভেম্বর-২৫) দুপুরে প্যারামেডিক্যাল এ্যান্ড টেকনোলজি ফাউণ্ডেশন (পিটিএফ)-এর চেয়ারম্যান এ, কে আজাদ ইকতিয়ার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ জুলমাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একই কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ আব্দুল হান্নান এবং বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনি।
দীর্ঘ দুই ঘন্টা আলাপ-আলোচনার পর সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কেশবপুর থানা প্রেসক্লাব-এর নামে একটি কমিটি গঠন করা হয়। কেশবপুর থানা প্রেস ক্লাব-এর নির্বাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি এ কে আজাদ ইকতিয়ার, সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ ও শেখ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও শেখ মিজানুর রহমান মায়া, সংগঠনিক সম্পাদক আবুবক্কার সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক এস,এম ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক জাকারিয়া হোসেন, কোষাধক্ষ আব্দুর সালাম মুর্শিদী, প্রচার সম্পাদক শেখ মোস্তফা কামাল, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মনজুরুল ইসলাম মুকুল, সদস্য সচিব ইকরামুল হোসেন, সদস্য মাসুদ রায়হান ও মাহাবুর রহমান।
কেশবপুর থানা প্রেস ক্লাব-এর সদ্য নির্বাচিত সদস্যগণের সম্মতিক্রমে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ জুলমাত আলী, একই কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ আব্দুল হান্নান এবং বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনিকে উপদেষ্টা হিসেবে রাখার প্রস্তাব দিলে সেটা গৃহিত হয়। পরিশেষে অনু্ষ্ঠানে সভাপতি ও প্রসক্লাবের সদ্য নির্বচিত সভাপতি একে আজাদ (ইকতিয়ার) সকলের প্রতি কৃতজ্ঞতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে কমিটির গঠন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। পরে এক প্রীতি ভোজের আয়োজন করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ