শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেধার স্বীকৃতিতে সম্মাননা, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষার মানোন্নয়নে অতিথিদের নানা দিকনির্দেশনা বরিশাল সিটি কর্পোরেশনের ছয়শত সাতচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ পঁচাশি হাজার তিনশত নয় টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা । বসতবাড়ি দখল, ভাঙচুর ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগে বিচার চাইলেন অসহায় লাভলী ইয়াসমিন বিদেশে ব্যবসার প্রলোভন,টাকা নিয়ে টালবাহানা বিভিন্ন দপ্তরসহ থানায় অভিযোগ আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জ আদালতে তোলপাড়: বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটে নারী শিক্ষানবিশ আইনজীবী আহতের অভিযোগ, বিচারকাজ বর্জন ও বিক্ষোভে ফেটে পড়লেন আইনজীবীরা কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদককে না’: অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‍্যাব-৮ এর ব্যতিক্রমী উদ্যোগ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! সালিশে টাকা ফেরতের স্বীকারোক্তি, পরে টালবাহানা—পুলিশ সুপারের দ্বারস্থ ভুক্তভোগী” মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু পাহাড়ি ঢলে বিপর্যস্ত কলমাকান্দা সড়ক বিচ্ছিন্ন, ভেঙ্গে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান

কেশবপুরে কৃষকের মাঝে বীজ সার বিতরণ

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর : কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৮ শত ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি/২০২৪-২০২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মসুর, শীতকালীন পেঁয়াজ, খেসারি, অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর-২৪) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের চত্বরে ২৮৮০ জন কৃষকের মাঝে ওই বীজ ও সার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ মাহমুদা আক্তার এর সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলার বিভিন্ন গ্রামের ২৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১৮০ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ৩০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি ভুট্টার বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি শীতকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ৮০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেককে  ৮ কেজি খেঁসারি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার এবং ২০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি অড়হর বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার দেওয়া হয়। আলতাপোল গ্রামের জামিনুর, নুরুজ্জামান, এরশাদ, বাবলুর রহমান, জাহাঙ্গীরসহ উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে বীজ ও সার পেয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিমা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরণময় সরকার, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ- উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামছুর রহমান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক পরেশ দেবনাথ, আব্দুল মোমিন, সোহেল পারভেজ, মাসুম বিল্লাহ, আব্দুর রশিদসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।



ফেসবুকে আমরা
নোটিশ