মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

কুলাউড়ায় সরকারি ১০ কোটি টাকার জমি উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ার রাঙ্গিছড়া এলাকায় ২০একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা জমিটি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টাঙানো হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানা গেছে।
শুক্রবার (১৩ই ডিসেম্বর) দিনভর কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযানে প্রভাবশালী ব্যক্তি রোকনটিলা নামে একটি ইকোপার্ক নির্মাণ করে জমিটি অবৈধভাবে দীর্ঘ দিন দখল করে রেখেছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এই অভিযানে নেতৃত্ব দেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, পিয়াস চন্দ্র দাস, কুলাউড়া থানার এসআই আমির হোসেন আমু, এএসআই জরিফ উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে বুলবুল আহমেদ জানান, জেলার অন্যান্য স্থানে অবৈধ দখল উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। কুলাউড়ার রাঙ্গিছড়া টি.ই মৌজারের ৮৫৪ এবং ৮৬৮ দাগে বিপুল পরিমাণ খাস জমি অবৈধ ভাবে দখল করা ছিল। সেখানে অবৈধ স্থাপনা অপসারণ করে খাস জমি উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, কুলাউড়ার এই অঞ্চলে খাস জমির দখলদারিত্ব পরবর্তীতে সময়ে পর্যায়ক্রমে আরও উচ্ছেদ অভিযান করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ