সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

কুলাউড়ায় বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপি’র বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে রুখে দিতে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতই যথেষ্ট। কোন কিছুর ষড়যন্ত্র বাংলাদেশের পতাকা ছিনিয়ে নিতে পারবে না।তিনি বলেন, মানুষের আস্তা ফিরিয়ে আনতে হবে। বিএনপি মানুষের ভালবাসার দল। তারেক রহমান যে ৩১ দফ দিয়েছেন সেটা নিয়ে জনগণের কাছে যেতে হবে। ৩১ দফা বাস্তবে রুপান্তিত করতে পারলে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় আসলে খুন গুমের বিচার করবে, দেশের লুন্ঠিত অর্থ ফেরত আনবে এবং জুলাই আগষ্টের খুনিদের বিচার করবে।
তিনি বলেন, ইতিহাস বলে পতিত স্বৈরাচার কখনো ফিরে আসেনি। তাই বাংলাদেশে স্বৈরাচার হাসিনার প্রত্যাবর্তন দিবাস্বপ্ন। দেশনেত্রী বেগম খালেদাকে জেলে রেখেছিলেন আজ তিনি মুক্ত আর আপনি পালিয়ে জীবন বাছিয়েছেন। এটাই নিয়তির খেলা। আমাদের নেতার ঘোষণা বিএনপি মানুষের ভালোবাসা অর্জনে লক্ষ্য নিয়ে হাটেঘাটে মাঠে কাজ করতে হবে। সুখে দুঃখে মানুষের পাশে থাকব। নেতৃত্ব তারাই দিবে যারা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। ঘর থেকে এনে নেতা বানানো চলবে না। তিনি কুলাউড়া বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) সন্ধ্যা ৫ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুন কবীর ময়ুন।জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনিসুজ্জামান বায়েছ এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। এছাড়াও বক্তব্য দেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম নাসের রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান মিজান, কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা, অ্যাডভোকেট আবেদ রাজা ও শওকতুল ইসলাম শকু প্রমুখ।অনুষ্টানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের জেলা উপজেলার বিভিন্ন স্থরের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই করেছে। বিএনপি এবং দুর্নীতি, বিএনপি এবং অন্যায় একসাথে চলবে না। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ৩১ দফার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করব।



ফেসবুকে আমরা
নোটিশ