মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে : জেলা প্রশাসক পটুয়াখালী বসতবাড়িতে ৯১ লক্ষ ৭৮ হাজার টাকার মালামাল লুট জাতীয় ইনোভেশন ফেয়ারে যবিপ্রবির বাজিমাত, অর্জন দ্বিতীয় চ্যাম্পিয়ন নওগাঁর মান্দা কসবা ঠাকুরমান্দা গ্রামে ২১০৫ লিটার চোলাইমদ তৈরির ওয়াশসহ এক নারী গ্রেপ্তার সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ মাদকসেবীদের ডোপ টেস্টের পর সামারি ট্রায়ালের নির্দেশ আইনমন্ত্রীর ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ নওগাঁর পত্নীতলায় প্রতি সোমবার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন হারুন রশিদ ফরিদপুরের ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুয়েটের নয়া উপ-উপচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. শেখ শরীফুল আলম। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিন কুয়েট এর ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরীফুল আলম’কে চার বছর মেয়াদে নিয়োগ দেন। বুধবার প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলর দপ্তরে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তর প্রধান, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কুয়েটের ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরীফুল আলম ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগের বিভাগীয় প্রধান, কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আইইইই এর সদস্য, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইবি) এর লাইফ ফেলো, বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি (বিইএস) এবং বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি (বিপিএস) এর লাইফ সদস্য এবং সদস্য, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর সদস্য।
বিশ্ববিদ্যালয় কর্তৃপত্ষ জানায়, তার ৪২টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও আন্তর্জাতিক সেমিনার/সিম্পোজিয়াম এ প্রকাশিত হয়েছে এবং একাধিক বুক চ্যাপ্টার রয়েছে। প্রফেসর ড. শেখ শরীফুল আলম ২০০৩ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণীতে ১ম স্থান অর্জন করে বি.এস-সি ইন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন, ২০১০ সালে ইতালির ত্রেন্তো বিশ্ববিদ্যালয় থেকে এম.এস-সি ইঞ্জিনিয়ারিং এবং ইতালির ইউনিভার্সিটি অব জেনোয়া থেকে ২০১৪ সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ডিসেম্বর, ২০২০ হতে জানুয়ারি ২০২৩ পর্যন্ত Nicholous Copernicus Astronomical Center (CAMK) Polish Academy of Sciences (PAN), Warsaw, Poland: European Commission Project-এ পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কাজ করেছেন। প্রফেসর ড. শেখ শরীফুল আলম ২০০৪ সালে অত্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ অধ্যাপক অধ্যাপক হিসেবে কুয়েটের ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। প্রফেসর ড. শেখ শরীফুল আলম ১৯৭৯ সালে খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বপাশা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ