বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আত্মগোপনে থাকা ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ফয়জুল হক র‍্যাবে অভিযানে গ্রেফতার ভারতে পলায়নকালে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার র‍্যাবের অভিযানে গ্রেফতার যাত্রীর ছদ্মবেশে মাদকদ্রব্য বহন করাকালে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে ফেইচবুকে গুজবের জবাব: রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনের আহ্বান ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ

কুড়িগ্রামে বিশ্ব ডায়াবেটিস দিবসে ফ্রি রক্তপরীক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি:বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কুড়িগ্রামে সচেতনতামুলক আলোচনাসভা, ফ্রি রক্তপরীক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের মাঠে গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাদাত হোসেন, গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম ম্যানেজার রোমিও রতন গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সচেতনতামুলক বক্তব্য রাখেন সিডিপি সহ সভাপতি রতন চন্দ্র সরকার,মেডিকেল অফিসার ডাঃ র্তাপাসিস দাস গুপ্তা, যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর ,গুড নেইবারস বাংলাদেশ সমবায় সমিতি লিমিটেড চেয়ারপার্সন নিশিতা আক্তার নাজমা,হেলথ অফিসার মনিরা আকতার প্রমুখ। এ সময় আলোচকরা জানান,ডায়াবেটিস বিষয়ে আমাদের সচেতনতা না থাকায় প্রতিবছর অকালে অনেক প্রাণ ঝরে যায়। একমাত্র সচেতনতার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখা সম্ভব বলে জানান তারা।
পরে চর ও যাত্রাপুরের ২ শতাধিক অংশগ্রহনকারীর ফ্রি রক্তপরীক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ