বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

কুড়িগ্রামে নানা আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। শনিবার সকালে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।সকালে শাপলা চত্বর থেকে সমবায় সমিতির সদস্য ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী মিলে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করাসহ সাদা পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি।
পরে স্বপ্নকুঁড়ি মিলনায়তনে আলোচনা সভায় জেলা সমবায় অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা বেনজির আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খোদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ। এ ছাড়াও জেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সভায় বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় ১৩টি ও প্রাথমিক ৬৬৭টি সমবায় সমিতির মাধ্যমে বর্তমানে কুড়িগ্রামে ২ হাজার ১০৮ জন মানুষ স্বাবলম্বী হয়েছেন। এছড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আত্ম নির্ভরশীলতা বাড়াতে সমবায় সমিতির মাধ্যমে কৃষি, তাঁত, কুটির শিল্পসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রম সমবায় কার্যালয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলমান রয়েছে। জেলার সার্বিক উন্নয়নে এসব কার্যক্রম ভূমিকা রাখছে বলে মত প্রকাশ করেন বক্তরা।পরে বিভিন্ন ক্যাটেগরিতে সফল হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার ৪টি সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ