মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

কুড়িগ্রামে জেলা হাবের কার্যালয় উদ্বোধন

আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে জেলা হাবের কার্যালয় উদ্বোধন হয়েছে। ইউরোপীয়ান ইউনিয়ন দাতা সংস্থার যৌথ অনুদানে একশনএইড বাংলাদেশ ও সেন্টার ফর পিস এন্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ সহযোগিতায় সুশীল, সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রাম এই কর্মসূচির আয়োজন করে। পরিবর্তনের জন্য ঐক্য। এ স্লোগানকে সামনে রেখে মানবাধিকার, সুশাসন এবং সামাজিক ন্যায় বিচারের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য জেলা পর্যায়ে নাগরিক সমাজ সংগঠনগুলোর একটি সমন্বিত নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত একটি প্ল্যাটফর্ম।দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে অবদান রাখা যেখানে প্রতিটি মানুষ সমাজে সমান মর্যাদা, অধিকার এবং সামাজিক নিরাপত্তা পাবে। একই সাথে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সিএসও সহ অন্যান্য সমমনা নেটওয়ার্ট, সরকারি বিভিন্ন অধিদপ্তর, বেসরকারি সংগঠন ও দাতা সংস্থার সঙ্গে সংযোগ স্থাপন এবং অ্যাডভোকেসী করা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান।বিশেষ অতিথি ছিলেন ভিশন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ
কুড়িগ্রামের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরাম সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল,গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর চেয়ারম্যান কুড়িগ্রাম হাব এর সাধারণ সম্পাদক এম রশিদ আলীর সঞ্চালনায় ওকুড়িগ্রাম জেলা হাব সভাপতি ও আফাদ এর পরিচালক সাইদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন
উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।
অঞ্জন রায়, একশনএইড বাংলাদেশ, ইউএসএস এর জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম।



ফেসবুকে আমরা
নোটিশ