বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

কুড়িগ্রামে জাতীয় যুবদিবসে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি : দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ”-এই স্লোগানে কুড়িগ্রামেও দুই পর্বে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।দিবসটি উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে সকাল এগারোটায় জাতীয় সংগীত পরিবেশন,পায়রা অবমুক্তকরণ,শপথ বাক্য পাঠ ও র‌্যালির মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।এরপর দ্বিতীয় পর্বে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন হল রুমে আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন,যুব ঋণের চেক প্রদান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ,সম্মাননা স্মারক প্রদান,মজা পুকুর পরিস্কারকরণ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে ২৪ টি বৃক্ষ রোপণ করা হয়।অনুষ্ঠানে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা।এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পুবন আখতার,পুলিশ সুপার মো:মাহফুজুর রহমান,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা যুবক-যুবতীদের নিজস্ব মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদাত্ত আহবান জানান।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ