মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

এস,এম,আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে কুড়িগ্রামে দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ভিড় করেন খামারি, কৃষক ও সাধারণ দর্শনার্থীরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিসার ডাঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা। অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মুক্তারুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম গোলাম মোহাইমেন, জেলা কৃত্রিম প্রজননের উপপরিচালক ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, জেলা ভেটেনারি হাসপাতালের অফিসার মাহমুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব,খামারী নাজমুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তা খামারিদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। এছাড়া প্রাণিসম্পদ প্রদর্শনী খামারিদের নতুন প্রযুক্তি, উন্নত জাত এবং আধুনিক সরঞ্জাম সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।খামারি ও উদ্যোক্তারা জানান, এই প্রদর্শনী তাদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং বাস্তবে প্রয়োগ করতে উৎসাহিত করবে।প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, দেশীয় জাতের উন্নত প্রাণী, দুগ্ধ ও মাংসজাত পণ্য, খামার সরঞ্জাম ও প্রশিক্ষণভিত্তিক সেবা প্রদর্শন করে জেলার ৩০টি খামার ও প্রতিষ্ঠান। দর্শনার্থীরা এসব স্টল ঘুরে দেখে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন।
#



ফেসবুকে আমরা
নোটিশ