মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা দলের আয়োজনে দুপুরে কুড়িগ্রাম বেলগাছা ইউনিয়নের ত্রি মোহনীতে আয়োজিত কর্মী সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় তিনি বলেন ,বিএনপি যতবার ক্ষমতায় গেছে ততবারই নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে কাজ করেছে। এবারও যদি জনগনের ভোটে ক্ষমতায় অধিষ্টিত হয় তাহলে নারীর উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবে।বেলগাছা ইউনিয়ন মহিলাদলের সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি,বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবার রহমান,জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আছমা ইসলাম লাভলী,সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান,বেলগাছা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আরিফুল ইসলাম সাবলু, উলিপুর মহিলা দলের নেত্রী রিনা বেগম,কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা দলের নেত্রী হালিমা বেগম। সমাবেশে ৫ শতাধিক নারী অংশ গ্রহন করে। এ সময় সকলের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ