মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

কুড়িগ্রামে চার ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে চারটি ইউনিয়ন নিয়ে মন্ডলের হাট নামে একটি নতুন উপজেলা স্থাপনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উলিপুর উপজেলার মন্ডলের হাট বাজারে এ মানববন্ধনের আয়োজন করে ছাত্র শিক্ষক সহ স্থানীয় বাসিন্দারা। এতে চারটি ইউনিয়নের শিক্ষার্থী ও কৃষক শ্রমিক সহ সর্বস্তরের জনগন অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন. উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, হাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বাতেন, বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের, বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির প্রতিষ্ঠাতা ভুপতি ভুষন বর্মা, মুকুল মিয়া,অবসরপ্রাপ্ত শিক্ষক সেকেন্দার আলী, ছাত্র ছাত্রীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগন্জ ও সাহেবের আলগা ইউনিয়ন ব্রহ্মপুত্র ও ধরলা নদী বেষ্টিত। ২০৭ বর্গ কিলোমিটার আয়োতনের এই চারটি ইউনিয়নের চুয়াল্লিশটি চরের মানুষসহ দুই লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এসব মানুষ যোগাযোগ ব্যবস্থা ও দুরত্বের কারনে উলিপুর উপজেলা প্রশাসন থেকে সকল সুবিধা নিতে পারেনা। ফলে জীবন যাত্রার মান উন্নয়নে কর্মসংস্থান,আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ মৌলিক অধিকার সমূহ নিশ্চিতকরনে চারটি ইউনিয়ন নিয়ে মন্ডল হাট নামে একটি নতুন উপজেলা বাস্তবায়নের দাবি জানান বক্তারা। এ বিষয়ে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ