বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

কুড়িগ্রামের ভুরুঙ্গকমারীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম জেলা করেসপন্ডেন্ট : কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলকে উজ্জীবিত করতে ভুরুঙ্গামারী উপজেলায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুরুঙ্গামারী উপজেলা হলরুমে আজ বিকেলে ভুরুঙ্গামারী উপজেলা মহিলা দলের আয়োজনে কর্মী সম্মেলনে উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা আফরুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা,প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন মন্ডল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম,মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নাজমুন নাগার বিউটি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আছমা ইসলাম লাভলী, রিনা বেগম সহ মহিলা দলের নেতৃবৃন্দ। এ সময় দেশ গড়তে তারেক রহমান প্রদত্ত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। কর্মী সম্মেলনে মহিলা দলের সভানেত্রী রেশমা বলেন,আগামী সংসদ নির্বাচনে ৫২ শতাংশ ভোটার হচ্ছে নারীরা।তাদের ভোটেই নির্বাচিত হবে জনপ্রতিনিধি তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি বলেন গত ১৫ বছর আমরা ভোট দিতে পারি নাই।বিএনপি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে।দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছেন বলে উল্লেখ করেন তিনি। বক্তারা উল্লেখ করেন নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ বিএনপি যতবার ক্ষমতায় গেছে ততবারই বাস্তবায়ন করেছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ