মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

কুড়িগ্রামের উলিপুরে জনসংযোগ,মত বিনিময় করেন তাসভীর উল ইসলাম

আশরাফুল হক রুবেল,জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে কুড়িগ্রাম ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাসভীর উল ইসলাম জনসংযোগ ও মত বিনিময় সভা করে তার নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন। আজ উলিপুরের গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ী মৌঁজায় সনাতন ধর্মাবলম্বী লোকজনের সাথে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রী বাবুল চন্দ্র। এ সময় কুড়িগ্রাম ৩ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাসভীর উল ইসলাম বলেন,বাংলাদেশে সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। আমরা হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে উলিপুরকে সমৃদ্ধ করতে চাই। এ জন্য আপনাদের একবার আমাদের সুযোগ করে দেবেন।এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির আহবায়ক হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম আহবায়ক এরশাদুল হাবিব নয়ন, যুগ্ম আহবায়ক রমেশ সাহা,গুনাইগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি কারী হাবিবুর রহমান,সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খোকা সহ স্থানীয় নেতৃবৃন্দ



ফেসবুকে আমরা
নোটিশ