বায়েজিদ হোসেন,ব্যুরো প্রধান : গত ১৪/০১/২০২৫ খ্রিঃ তারিখ ১৫.৩০ ঘটিকায় র্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় অধিনায়ক
র্যাব-১২ মোঃ কামরুজ্জামান, পিপিএম অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া
এর নেতৃত্বে একটি আভিযানিক দল বগুড়া জেলার কাহালু থানাধীন মুরইল ইউনিয়নের সামান্তাহার পোড়াপাড়া গ্রামের
মেসার্স মনসুর কোল্ড স্টোরের সামনে নওগাঁ টু বগুড়া গামী হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ
পলাশ (৩৩), পিতা- মৃত মাইনুল ইসলাম ভুট্ট, সাং-হরগ্রাম নতুন পাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, রাজশাহী
মেট্রোপলিটন, রাজশাহী, বর্তমান ঠিকানাঃ সাং ভাগাইল পশ্চিমপাড়া, থানাঃ গোদাগাড়ি, জেলা-রাজশাহী, ২।
মোছাঃ রাখি খাতুন (২৭), স্বামী-মোঃ পলাশ, সাং ভাগাইল পশ্চিমপাড়া, থানা-গোদাগাড়ি, জেলা-রাজশাহীদ্বয়কে
২১০ (দুইশত দশ) গ্রাম মাদকদ্রব্য হেরোইনসহ আটক করা হয়। উল্লেখিত উদ্ধারকৃত মাদকদ্রব্য হেরোইন ও
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কাহালু থানা, বগুড়ায় হস্তান্তর করা হয়েছে।