বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি ইনভিশন ২৪ সংবাদ প্রকাশের পর গোপালগঞ্জে নিখোঁজের ৮ দিন পর উদ্ধার ১২ বছরের শিশু মোহাম্মদ আলী,স্বস্তির নিঃশ্বাস পরিবারের অটোরিক্সা চালক সাব্বিরকে হত্যা করে অটোরিক্সা ছিনতাই এর ঘটনার অন্যতম মূলহোতা মাসুদ র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার গোপালগঞ্জে আবারও মহাসড়কে রক্তাক্ত দুর্ঘটনা: গ্রীন লাইন বাস-অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত। পটুয়াখালী জেলার বাউফল থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেফতার মাদারীপুরের শিবচর থানার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং অভিযুক্ত বারেক মাদবর গ্রেফতার বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারনামীয় অভিযুক্ত মনসুর ডাকুয়া গ্রেফতার

কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

মোঃ ফয়জুল ইসলাম লিমন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বোয়ালিয়া বাজার সংলগ্ন মিরাজচর গ্রামে গভীর রাতে সংঘটিত একটি চুরির ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ রাসেল মোল্লা, পিতা রফ মোল্লা। তিনি একজন অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট এবং দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বাজারে কৃষিপণ্য ও রাখি মালামালের ব্যবসা করে আসছেন।
ভুক্তভোগীর দাবি, বৃহস্পতিবার গভীর রাতে (২ জুলাই ২০২৬) দুর্বৃত্তরা তার ভবনের গুদামঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর গুদামে থাকা প্রায় ৪০–৫০ মণ ধান, ২৫–৩০ মণ কলাই, ১০–১৫ মণ সরিষাসহ বিভিন্ন মূল্যবান মালামাল ও আসবাবপত্র নিয়ে যায়। এছাড়াও গুদামের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এই ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা এক রাতেই বিপর্যস্ত হয়ে পড়েছে বলে তার দাবি।
ভুক্তভোগী প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে চুরি হওয়া মালামাল উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন।
এলাকাবাসীরও দাবি, সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতির ঘটনা রোধে নিয়মিত টহল জোরদার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং ব্যবসায়ীদের জানমাল রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার বা ব্যবসায়ী এ ধরনের ঘটনার শিকার না হন।
প্রশাসনের প্রতি আহ্বান: ভুক্তভোগীর অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, চুরি হওয়া মালামাল উদ্ধারে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা
নোটিশ